FAQ
Answers about labels, POS rolls, ribbons, printers, orders and delivery — in English and Bangla.
Ordering & delivery
How do I place an order?
Add the product to the cart and check out with your name, mobile number and delivery address, or order on WhatsApp or by phone. For larger or regular orders, use Get a quote or the corporate order form.
পণ্যটি কার্টে যোগ করে নাম, মোবাইল নম্বর ও ঠিকানা দিয়ে অর্ডার করুন, অথবা হোয়াটসঅ্যাপ বা ফোনে অর্ডার দিন। বড় বা নিয়মিত অর্ডারের জন্য "Get a quote" বা কর্পোরেট অর্ডার ফর্ম ব্যবহার করুন।
Do you deliver all over Bangladesh?
Yes, we deliver to all 64 districts. Orders are dispatched within the next business day.
হ্যাঁ, আমরা ৬৪ জেলাতেই ডেলিভারি দিই। অর্ডার পরবর্তী কর্মদিবসের মধ্যে পাঠানো হয়।
How much is the delivery charge?
It depends on your area and the parcel weight. We add it after we confirm your order, before anything is sent.
এটি আপনার এলাকা ও পার্সেলের ওজনের ওপর নির্ভর করে। অর্ডার কনফার্ম করার পর, পাঠানোর আগেই ডেলিভারি চার্জ জানিয়ে দেওয়া হয়।
Is there a minimum order?
Labels: one roll. POS paper rolls: 10 rolls. Printers and other products: one piece. For bulk quantities we send a wholesale price.
লেবেল: এক রোল। পজ পেপার রোল: ১০ রোল। প্রিন্টার ও অন্যান্য পণ্য: এক পিস। বেশি পরিমাণে নিলে আমরা পাইকারি দাম দিই।
Can I collect my order from your showroom?
Yes. Our showroom is in Mirpur 11.5, Pallabi, Dhaka, open Saturday to Thursday, 10:00 AM to 7:00 PM. Call ahead so the order is ready.
হ্যাঁ। আমাদের শোরুম মিরপুর ১১.৫, পল্লবী, ঢাকায়, শনিবার থেকে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা। আগে ফোন করে এলে অর্ডার তৈরি রাখা হবে।
Can I return a product?
Only if it has a proven defect or we packed the wrong product or size. We do not take back products that are no longer needed or after a change of mind. If a correct order is refused at delivery, the customer pays the delivery and return charge.
শুধু প্রমাণিত ত্রুটি থাকলে, অথবা আমরা ভুল পণ্য বা সাইজ প্যাক করলে ফেরত নেওয়া হয়। প্রয়োজন নেই বা মত পরিবর্তনের কারণে পণ্য ফেরত নেওয়া হয় না। সঠিক অর্ডার ডেলিভারির সময় নিতে না চাইলে ডেলিভারি ও রিটার্ন চার্জ গ্রাহককে দিতে হবে।
How do I track my order?
Use Track my order with your order ID and the phone or email you used at checkout, or ask us on WhatsApp.
"Track my order" পেজে অর্ডার আইডি ও চেকআউটে দেওয়া ফোন বা ইমেইল দিয়ে খুঁজুন, অথবা হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করুন।
Payment
How can I pay?
Cash on delivery, bKash, bank transfer, or pay at our Mirpur showroom.
ক্যাশ অন ডেলিভারি, বিকাশ, ব্যাংক ট্রান্সফার, অথবা মিরপুর শোরুমে এসে পেমেন্ট করতে পারেন।
Do you give wholesale prices?
Yes. We mainly supply businesses, dealers and distributors. Tap Get a wholesale quote on any product, or send us your list on WhatsApp.
হ্যাঁ। আমরা মূলত ব্যবসা প্রতিষ্ঠান, ডিলার ও ডিস্ট্রিবিউটরদের সরবরাহ করি। যেকোনো পণ্যে "Get a wholesale quote" চাপুন বা হোয়াটসঅ্যাপে তালিকা পাঠান।
Corporate orders
Can my company order with a purchase order and VAT invoice?
Yes. Use the corporate order form: you can attach your PO or spec sheet, and ask for a VAT invoice (Mushak) in your company's name.
হ্যাঁ। কর্পোরেট অর্ডার ফর্মে আপনার পিও বা স্পেসিফিকেশন যুক্ত করতে পারবেন এবং প্রতিষ্ঠানের নামে ভ্যাট চালান (মূসক) চাইতে পারবেন।
Can you supply every month?
Yes. Tell us your monthly quantity and we keep it ready, with a fixed price for regular supply.
হ্যাঁ। আপনার মাসিক চাহিদা জানালে আমরা তা প্রস্তুত রাখি এবং নিয়মিত সরবরাহের জন্য নির্দিষ্ট দাম দিই।
Labels & stickers
What types of sticker materials are available?
Paper (direct thermal and thermal transfer), synthetic, PVC, PET and holographic stickers, depending on the use.
আমরা কাগজ, সিন্থেটিক, পিভিসি, পিইটি এবং হলোগ্রাফিক স্টিকার সরবরাহ করি, ব্যবহারের ওপর নির্ভর করে।
What is the difference between direct thermal and thermal transfer labels?
Direct thermal labels print with heat alone, no ribbon, and suit shipping and short-term labels. Thermal transfer labels print with a ribbon and last much longer: product, carton and long-life labels.
ডাইরেক্ট থার্মাল লেবেলে শুধু তাপে প্রিন্ট হয়, রিবন লাগে না; শিপিং ও স্বল্পমেয়াদি লেবেলের জন্য ভালো। থার্মাল ট্রান্সফার লেবেলে রিবন লাগে এবং প্রিন্ট অনেক দিন টেকে; পণ্য, কার্টন ও দীর্ঘমেয়াদি লেবেলের জন্য।
Are these stickers waterproof and heat-resistant?
Our synthetic and PVC stickers are waterproof and heat-resistant. Paper stickers are not.
আমাদের সিন্থেটিক ও পিভিসি স্টিকার জলরোধী ও তাপ সহনশীল। তবে কাগজের স্টিকার নয়।
Can I get custom shapes, sizes and printing?
Yes. We make labels in your size, shape and material, plain or printed in 4, 6 or 8 colours.
হ্যাঁ। আপনার মাপ, আকার ও উপাদানে লেবেল বানাই, সাদা অথবা ৪, ৬ বা ৮ রঙে প্রিন্ট করা।
What adhesive do you use?
Permanent, removable and freezer-grade adhesives, for different uses.
বিভিন্ন ব্যবহারের জন্য স্থায়ী, অপসারণযোগ্য এবং ফ্রিজার-গ্রেড আঠা।
What core size do the label rolls have?
40 mm is our standard core. 1 inch (25 mm) and 3 inch (76 mm) cores are made on request. Rolls are wound face out.
আমাদের স্ট্যান্ডার্ড কোর ৪০ মিমি। অনুরোধে ১ ইঞ্চি (২৫ মিমি) ও ৩ ইঞ্চি (৭৬ মিমি) কোর বানানো হয়। রোলে লেবেল বাইরের দিকে থাকে (ফেস আউট)।
What does "2 across" or "3 across" mean?
Two or three labels side by side on one roll, for printers that print several labels at once. The labels side by side must fit within 108 mm.
একই রোলে পাশাপাশি দুটি বা তিনটি লেবেল, যেসব প্রিন্টার একসাথে কয়েকটি লেবেল প্রিন্ট করে তাদের জন্য। পাশাপাশি লেবেলগুলো মোট ১০৮ মিমির মধ্যে হতে হবে।
POS paper rolls
How do I read a POS roll size like 78 × 78 mm?
The first number is the paper width, the second is the roll diameter. "80 mm" or "3 inch" means the width; a bigger diameter means more paper on the roll.
প্রথম সংখ্যা কাগজের প্রস্থ, দ্বিতীয়টি রোলের ব্যাস। "৮০ মিমি" বা "৩ ইঞ্চি" মানে প্রস্থ; ব্যাস যত বড়, রোলে কাগজ তত বেশি।
What sizes of POS rolls are available?
57 mm (2 inch) and 80 mm (3 inch) widths in many diameters, and custom sizes.
৫৭ মিমি (২ ইঞ্চি) ও ৮০ মিমি (৩ ইঞ্চি) প্রস্থে বিভিন্ন ব্যাসের রোল এবং কাস্টম সাইজ।
Are the rolls BPA-free?
Yes, our thermal paper rolls are BPA-free.
হ্যাঁ, আমাদের থার্মাল পেপার রোল BPA-মুক্ত।
How many meters of paper are in a roll?
It depends on the size; an 80 mm roll usually has 50 to 80 meters.
এটি সাইজের ওপর নির্ভর করে; ৮০ মিমি রোলে সাধারণত ৫০ থেকে ৮০ মিটার কাগজ থাকে।
What is the difference between thermal and bond paper rolls?
Thermal paper prints with heat, no ink. Bond paper needs an ink ribbon.
থার্মাল কাগজে তাপে প্রিন্ট হয়, কালি লাগে না। বন্ড পেপারে কালির রিবন লাগে।
Can you print logos, offers or barcodes on the rolls?
Yes, we make custom printed POS rolls with your logo, offers and barcodes.
হ্যাঁ, আমরা লোগো, অফার ও বারকোডসহ কাস্টম প্রিন্টেড পজ রোল বানাই।
Ribbons
Which ribbon do I need: wax or wax-resin?
Wax ribbons are for paper labels (matte or semi-gloss). Wax-resin ribbons print on paper and synthetic labels (PP, PE, PVC) and resist scratches better.
ওয়াক্স রিবন কাগজের লেবেলের জন্য (ম্যাট বা সেমি-গ্লস)। ওয়াক্স-রেজিন রিবন কাগজ ও সিন্থেটিক লেবেলে (পিপি, পিই, পিভিসি) প্রিন্ট করে এবং ঘষা সহ্য করে বেশি।
How wide should the ribbon be?
A little wider than your label, and no wider than your printer takes.
আপনার লেবেলের চেয়ে একটু চওড়া, এবং প্রিন্টার যতটা নেয় তার বেশি নয়।
Does a direct thermal printer need a ribbon?
No. Only thermal transfer printing uses a ribbon.
না। শুধু থার্মাল ট্রান্সফার প্রিন্টিংয়ে রিবন লাগে।
Printers & scanners
What types of barcode printers do you offer?
Direct thermal and thermal transfer printers: mobile, desktop and industrial, plus receipt (POS) printers.
ডাইরেক্ট থার্মাল ও থার্মাল ট্রান্সফার প্রিন্টার: মোবাইল, ডেস্কটপ ও ইন্ডাস্ট্রিয়াল, এবং রিসিট (পজ) প্রিন্টার।
Which brands do you supply?
ThermaTek, Xprinter, Rongta, Zebra, SATO, Gprinter, Argox, GoDex and Avery Dennison.
ThermaTek, Xprinter, Rongta, Zebra, SATO, Gprinter, Argox, GoDex এবং Avery Dennison।
Which printer is best for my business?
It depends on how much you print. Mobile and desktop printers suit shops and offices; industrial printers (for example Zebra or SATO) suit factories and warehouses printing all day. Tell us your label size and daily volume and we will suggest one.
এটি আপনি কতটা প্রিন্ট করেন তার ওপর নির্ভর করে। দোকান ও অফিসের জন্য মোবাইল ও ডেস্কটপ প্রিন্টার; সারাদিন প্রিন্ট করা কারখানা ও গুদামের জন্য ইন্ডাস্ট্রিয়াল প্রিন্টার (যেমন Zebra বা SATO)। লেবেলের মাপ ও দৈনিক পরিমাণ জানালে আমরা পরামর্শ দেব।
Do you provide installation and after-sales support?
Yes, we help with installation, setup and after-sales support for our printers.
হ্যাঁ, আমাদের প্রিন্টারের ইনস্টলেশন, সেটআপ ও বিক্রয়োত্তর সেবা দিই।
What is the warranty on printers?
Most printers come with a 1-year warranty. See each product page for its warranty.
বেশিরভাগ প্রিন্টারে ১ বছরের ওয়ারেন্টি থাকে। প্রতিটি পণ্যের পেজে ওয়ারেন্টি দেখুন।
Do you sell printer parts like printheads?
Yes: printheads, platen rollers, main boards, power supplies and more for industrial label printers. Ask us for price and availability.
হ্যাঁ: ইন্ডাস্ট্রিয়াল লেবেল প্রিন্টারের প্রিন্টহেড, প্লাটেন রোলার, মেইন বোর্ড, পাওয়ার সাপ্লাই ইত্যাদি। দাম ও স্টক জানতে যোগাযোগ করুন।
No question matches. Try another word, or ask us below.
